গোপনীয়তা নীতি
এই পেজ থেকে ডেমো কল চাইলে যা হয়, সহজ ভাষায়। (খসড়া: আইনি পর্যালোচনার পরে চূড়ান্ত হবে।)
কী নিই
আপনার মোবাইল নম্বর, ঐচ্ছিকভাবে নাম, কোন ডেমো চেয়েছেন আর কখন। কলটি রেকর্ড হতে পারে, আর কথোপকথনের লেখা (ট্রান্সক্রিপ্ট) রাখা হয়; ওটিপি বা কার্ড নম্বরের মতো সংখ্যা লুকিয়ে রাখা হয়।
কেন
আপনাকে ডেমো কলটি করার জন্য, আর কলে আপনি চাইলে আমাদের টিমের একবার ফলো-আপ করার জন্য। নম্বর কখনো বিক্রি বা অন্য কাউকে দেওয়া হয় না।
কোথায় থাকে
নম্বর, কলের রেকর্ডিং আর লেখা বাংলাদেশে আমাদের সার্ভারে থাকে। কথা বোঝা ও বলার জন্য কলের অডিও Soniox (ভারত অঞ্চল) আর কথার লেখা OpenAI-তে প্রক্রিয়া হয়। এই পেজটি Cloudflare-এ চলে; Cloudflare আপনার নম্বর সংরক্ষণ করে না, শুধু আমাদের সার্ভারে পৌঁছে দেয়।
কতদিন
কলের রেকর্ডিং ৩০ দিন, লেখা সর্বোচ্চ ১২ মাস রাখা হয়, তারপর মুছে ফেলা হয়।
আপনার অধিকার
কলে "আর কল করবেন না" বললে নম্বরটি আমাদের 'কল করবেন না' তালিকায় যায়, আর কখনো কল করা হবে না। আপনার সব তথ্য মুছে ফেলতে চাইলে আমাদের জানান; আমরা মুছে দেব।
In English
When you ask for a demo call we collect your mobile number, optionally your name, which demo and when. The call may be recorded and its transcript kept, with digit sequences such as OTPs hidden. We use the number only to make the demo call and, if you ask on the call, one follow-up from our team. It is never sold or shared.
Numbers, recordings and transcripts are stored on our servers in Bangladesh. Call audio is processed by Soniox (India region) for speech, and the words by OpenAI. This page runs on Cloudflare, which passes your request to our server without storing your number. Recordings are kept 30 days and transcripts up to 12 months. Say "don't call again" on the call and we never call that number again; ask us and we delete your data.